নবীনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন : নির্বাচনের আগেই ১৯ জন নির্বাচিত
নবীনগর প্রতিনিধি : নবীনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের আগেই ১৯ জন নির্বাচিত হয়েছেন। আগামী ১৭-১৮ সালের জন্য চলতি বছরের ১৭ ডিসেম্বর ২০১৬ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও নির্বাচনের
মনোনয়ন জমা ,প্রত্যাহার ও বাছাই শেষে সভাপতি সম্পাদক সহ ১৯ টি পদে এশাধীক প্রার্থী না থাকায় পিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন আজ সোমবার ফলাফল ঘোষনা করেন।
বিজয়ী প্রার্থীরা হলেন -সভাপতি পদে মোর্শেদুল ইসলাম লিটন,সাধারণ সম্পাদক পদে -শাহ্ মো: ইয়াছিনুল হক, সহ -সভাপতি ইয়ার হোসেন ,কৃষ্ণকান্ত দেবনাথ,শাহিদা বেগম, বিশ্ব নাথ চৌধুরী, মো: আল আমীন খান,যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আশরাফুল আলম,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মাহমুদ বেক, প্রচার সম্পাদক আলী আকবর,সহ- প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেশব চন্দ্র আচার্য্য, ক্রীড়া সম্পাদক আল আমিন, সমাজ কল্যান সম্পাদক মইনুল ইসলাম, মহিলা সম্পাদক শিরিনা আক্তার , সহ মহিলা সম্পাদক মহুয়া বেগম, অর্থ ও দপ্তর সম্পাদক সম্পাদক জাহাঙ্গির আলম।











