,

রণবীর-দীপিকার সন্তান চান রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা রণবীর কাপুর এবং রণবীর সিং। দুজনের মাঝে একটি যোগসূত্র রয়েছে, তা হলো দুজনই দীপিকা পড়ুকোনের প্রেমিক। একজন সাবেক, অন্যজন বর্তমান।

 

ranbir_ranveer_deepika1480321345
তাই এ দুজন একসঙ্গে উপস্থিত হলে দীপিকার প্রসঙ্গ উঠবে না তা কী হয়। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র সিজন ফাইভের চতুর্থ পর্বের অতিথি ছিলেন রণবীর কাপুর ও রণবীর সিং। এ সময় হাস্যরসাত্মক মন্তব্য ও নিজেদের সম্পর্কে বিভিন্ন কথা বলে রীতিমতো মাত করেছেন তারা।

দীপিকাকে নিয়ে তাদের মধ্যে কোনো অপ্রীতিকর মুহূর্ত তৈরি হয় কিনা? অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরের এমন প্রশ্নে রণবীর কাপুর বলেন, ‘না, এটা কেন হবে। এটা কী হওয়া উচিৎ? উচিৎ নয়। আমি তাদের সঙ্গে ঘোরাঘুরি করি। আমার মনে হয়, পর্দায় তারা জুটি হিসেবে খুবই চমৎকার। তাছাড়া এ জুটি যেভাবে একসঙ্গে থাকেন এবং পরস্পরের প্রশংসা করেন, তাতে তারা একে অন্যের জন্য পার্ফেক্ট। আমি তাদের ব্যাপারে খুবই খুশি।’

তিনি আরো বলেন, ‘আমি চাইব তারাও বিষয়টি এভাবেই দেখবেন এবং এই জুটি কয়েকটি সন্তান জন্ম দিবেন। আশা করব, এই বাচ্চারা আমাকে অনেক পছন্দ করবে এবং আমি তাদের পছন্দের অভিনেতা হবো।’

অনেকদিন ধরেই বলিপাড়ায় রণবীর সিং এবং দীপিকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু এ জুটির কেউই তা স্বীকার করেননি। রণবীরের এমন বক্তব্য সেই গুঞ্জনে কিছুটা হলেও নতুন করে হাওয়া দিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা