,

অবশেষে মুখ খুললেন আলিয়া ভাট

alia-bhattবিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক নিয়ে জল্পনা ছিল। তবে দু’‌জনের কেউ সরাসরি স্বীকার করেননি তাদের এই সম্পর্কের কথা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নায়িকা অকপটে স্বীকার করে নিলেন সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্কের কথা।

শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও শাহরুখ খানের ‘‌ডিয়ার জিন্দেগি’। ছবিটির প্রমোশনে গিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ‌সিদ্ধার্থকে ভালবাসার কথা স্বীকার করে নেন আলিয়া। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলিউড অভিনেত্রী সরাসরি জানিয়ে দেন, ‘‌হ্যাঁ, আমি সিদ্ধার্থকে ভালবাসি।’‌ শুধু তাই নয়, ‘‌ডিয়ার জিন্দেগি’‌ দেখে শাহরুখ, আলিয়া এবং পরিচালক গৌরি শিন্ডের প্রশংসা করেন সিদ্ধার্থ। জবাবে আলিয়ার টুইট, ‘‌ধন্যবাদ সিড। লাভ ইউ’‌। এরপর সকল জল্পনার অবসান ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা