বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেল ভেঙে পালানো সেই জঙ্গি দিল্লিতে গ্রেপ্তার

image-9590আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের জেল ভেঙে পালানো দুধর্ষ সেই খলিস্তানি জঙ্গিকে আজ সকালে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জেল ভেঙে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ফের ধরা পড়লেন খালিস্তানি জঙ্গি হরমিন্দর মিন্টু।

সোমবার সকালে দিল্লি থেকে খালিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান মিন্টুকে গ্রেপ্তার করে পাঞ্জাব ও দিল্লি পুলিশের যৌথ বাহিনী। রবিবার সকালে আরও পাঁচ জনের সঙ্গে পাঞ্জাবের নাভা সেন্ট্রাল জেল ভেঙে পালায় হরমিন্দর মিন্টু। পুলিশের পোশাকে আসা ১০-১২ জন সশস্ত্র দুষ্কৃতী জেল ভেঙে তাদের বের করে নিয়ে যায়। এই ঘটনায় পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়। এই ঘটনায় নাভা জেলের সুপার ও ডেপুটি পুলিশ সুপারকে বরখাস্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে চারটি গাড়ি করে ১০-১২ জন দুষ্কৃতী ছদ্মবেশে জেলে ঢুকে। তাদের মধ্যে ৪-৫ জন পুলিশের পোশাকে ছিল। তারা এমন ভাব করে যেন কয়েকজন আসামীকে নিয়ে পুলিশের দল এসেছে। কিন্তু পরে বোঝা যায় যে জেলে হামলা চালানোই এদের উদ্দেশ্য। এলোপাথাড়ি গুলি চালিয়ে বের করে নিয়ে যায় খালিস্তানি জঙ্গি মিন্টু সহ আরও এক জঙ্গি ও তিন সন্ত্রাসীকে।

রবিবার বিকেলেই হামলার ঘটনায় মূল অভিযুক্ত পরমিন্দর সিং কে পাঞ্জাবের কাইরানা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই মিন্টুর খোঁজ মেলে বলে মনে করা হচ্ছে।

খালিস্তান লিবারেশন ফোর্সের এই শীর্ষনেতাকে ২০১৪ সালে থাইল্যান্ড থেকে ফেরার পথে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল পাঞ্জাব পুলিশ। ভারতে প্রায় দশটি নাশকতার ঘটনায় তার নাম জড়িয়ে রয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ