,

সলমনের ‘সুলতান’-এ মুগ্ধ সিলভেস্টার স্ট্যালোন

 

বিনোদন ডেস্ক :এ বছর ৬ জুলাই মুক্তির পর একের পর এক অনেক রেকর্ড গড়েছে সলমন খানের ‘সুলতান’। প্রায় ৬০০ কোটির ব্যবসা করেছে যশরাজ ব্যানারের এই ছবিটি। ভারতীয় বা হলিউডি ছবিগুলির মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্স বুকিং হয়েছে ‘সুলতান’ দেখার জন্য। সেই ‘সুলতান’-এর গল্প শুনে মুগ্ধ হয়ে গেলেন হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালোন। এ খবর জানিয়েছেন খোদ ছবির পরিচালক আলি আব্বাস জাফর। পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেছেন, “পরের ছবির কাজ নিয়ে লস অ্যাঞ্জেলেস গিয়েছিলাম, সেখানেই স্ট্যালোনের সঙ্গে দেখা করি। আমি অল্প সময় চেয়েছিলাম। উনি সময় নিয়ে আমার কাছে সুলতানের কাহিনি শোনেন।”

image-1

‘সুলতান’-এর গল্প শুনে কী বললেন স্ট্যালোন? আলি জানিয়েছেন, স্ট্যালোন এমন একটা গল্প নিয়ে আমেরিকাতে ছবি করার আগ্রহ দেখিয়েছেন। কারণ, এটা এমন একজন মানুষের গল্প, যে সবকিছু হারিয়েও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করে চলেছে।
মুক্তির পর থেকে অনেক রেকর্ড-ই করেছে ‘সুলতান’। এ বার হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালোনের বাহবা ‘সুলতান’-এর মুকুটে নতুন পালকের সংযোজন করল বলে মনে করছেন বলিউডের অনেক ফিল্ম সমালোচক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা