,

নোট বাতিলের ‘অর্থ’ দেখেন না অমর্ত্য সেন

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে নরেন্দ্র মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দাঁড় করালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, শুধুমাত্র কোন স্বৈরাচারী সরকারই এভাবে সাধারণ মানুষকে বিপাকে ফেলতে পারে।

amartya-sen

মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে দেখে মনে হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষের কাছে কালোটাকা রয়েছে। তাছাড়া তড়িঘড়ি সিদ্ধান্তের জের দেশবাসীর অনেক সমস্যা হয়েছে বলেও অভিমত তার। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

অমর্ত্য সেনের প্রশ্ন, সরকার কেন এক ঝটকায় সব ভারতবাসীকেই সম্ভবত কুটিল আখ্যা দিয়েছে, যতক্ষণ না তিনি নিজেকে নির্দোষ প্রমাণিত করছে? যাদের কালো টাকা রয়েছে, এই পদক্ষেপে তাদের কিছু যায় আসে না, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। মোদির নোট বাতিলে কীভাবে ভালো হবে সেটাই বুঝতে পারছেন না এই অর্থনীতিবিদ।

তার ধারণা, বিদেশ থেকে কালো রুপি ফেরানোর প্রতিশ্রুতির মতোই, এটাও ব্যর্থতা হতে পারে। সাক্ষাৎকারে অমর্ত্য সেনের জানিয়েছেন, এটা ঠিক যে ভালো নীতি অনেক সময় যন্ত্রণাদায়ক হয়। কিন্তু আবার এটাও ঠিক সব যন্ত্রণাদায়ক পরিস্থিতিই যে ভাল নীতির কারণে হয়, এমনটা তো নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা