,

আমি তোমার হতে চাই: দিপালী

 

বিনোদন ডেস্ক :অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে দিপালী অভিনয় করছেন। ছবি : মনজুরুল আলম আবারও নতুন ছবিতে যুক্ত হলেন নায়িকা দিপালী আখতার তানিয়া। অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে তিনি মডেল ও অভিনেতা জন-এর বিপরীতে অভিনয় করবেন।

dipali-binodon69
গত সপ্তাহে ছবিটির শুটিং শুরু হয়েছে। একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির ক্যামেরা চালু হয় কক্সবাজারে। আর এতে অংশ নেন জন-দিপালী। জন এর আগে দুটি ছবির কাজ শুরু করলেও দীপালির সঙ্গে জুটি বেঁধে এই প্রথম অভিনয় করছেন।
এ বিষয়ে নায়িকা দিপালী বলেন, “এরই মধ্যে আমার অভিনীত ‘বাজে ছেলে’ ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকদের আগ্রহ আমাকে নতুন কাজ করার উৎসাহ দিচ্ছে। অনেকগুলো নতুন ছবির সঙ্গে কথা হচ্ছে। একটু বেছে কাজ করার চেষ্টা করছি। অনন্য মামুন স্যারের ‘আমি তোমার হতে চাই’ ছবিটির গল্প অসাধারণ, আমি সাধারণ একটা মেয়ের ভূমিকায় অভিনয় করছি। যে মেয়েটি তার ভালোবাসার মানুষকে পেতে লড়াই করে। জনের সঙ্গে প্রথম কাজ। দুজন খুব স্বাচ্ছন্দ্যে কাজ করছি।”
এ সম্পর্কে অনন্য মামুন বলেন, ‘এই ছবিতে জন একজন গ্যাংস্টারের চরিত্রে কাজ করছেন। আমার মনে হয় এই চরিত্রের সঙ্গে জনের লুকটা অসাধারণ তাই দর্শকদের ভালো লাগবে। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন দিপালী। এরই মধ্যে তার একটি ছবি মুক্তি পেয়েছে। দিপালীর অভিনয় আমি দেখেছি, আমার মনে হয়েছে সুযোগ পেলে সে ভালো করবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা