বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের শেষ দশটি বছর প্রায় নিভৃতেই কাটিয়েছেন কাস্ত্রো

 

আন্তর্জাতিক ডেস্ক :২০০৬ সালের ঘটনা। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিউবার বিপ্লবী নেতা এবং প্রতিবাদী কণ্ঠস্বর ফিদেল কাস্ত্রো। অন্ত্রে অস্ত্রোপচার করাতে হয় তাকে। শারীরিক অবস্থা ভালো নয় টের পেয়ে সাময়িকভাবে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। শারীরিক অবস্থায় উন্নতি না হওয়ায় ২০০৮ সালে রাউলের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

153ccd9621ddbabab229b928096991a1-583967db93b1d
২০০৬ সালে অসুস্থ হওয়ার পর থেকে অনেকটা নিভৃতেই জীবন-যাপন করছিলেন কাস্ত্রো। জনসমক্ষে খুব একটা হাজির হতে দেখা যায়নি তাকে। মাঝে মাঝে যখনই জনসমক্ষে হাজির হতেন তখন তাকে বিরল ঘটনা বলে উল্লেখ করতে শুরু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মাঝে মাঝে ভিডিও কিংবা ছবিতে দেখা যেত তিনি অতিথিদের সঙ্গে দেখা করছেন ফিদেল। দুর্বল হয়ে পড়া এবং হাঁটতে কষ্ট হওয়া ফিদেলকে ২০১২ সালে দুইবার এবং ২০১৩ সালে দুইবার জনসমক্ষে দেখা গিয়েছিল। ২০১৪ সালের ৮ জানুয়ারি একটি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনীতে আবারও তাকে দেখা যায়। গত এপ্রিলে দেশের কমিউনিস্ট পার্টির সমাবেশের শেষ দিনে তার ভাষণটিও তেমনই একটি বিরল ঘটনা ছিল। আর গত ১৩ আগস্ট ৯০তম জন্মদিনে শেষবারের মতো জনসমক্ষে এসেছিলেন এই বিপ্লবী নেতা।
উল্লেখ্য, শুক্রবার (২৫ নভেম্বর) রাতে ৯০ বছর বয়সী ফিদেল কাস্ত্রোর জীবনাবসান হয়েছে বলে ঘোষণা দেন তার ভাই এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন তিনি। আর এর পরই পরই আন্তর্জাতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলের ওরিয়েন্তে প্রদেশে ১৯২৬ সালে জন্মগ্রহণ করা ফিদেল কাস্ত্রো পরবর্তীকালে হয়ে ওঠেন কিউবার বিপ্লবী নেতা। হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সময় ফিদেল কাস্ত্রো তার রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর কিউবার রাজনীতিতে একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হন তিনি। প্রায় অর্ধ-শতাব্দী ধরে কিউবা শাসন করেছেন তিনি। যে কিউবা একসময় যুক্তরাষ্ট্রের প্লেগ্রাউন্ড বলে বিবেচিত হতো, যেখানকার দরিদ্ররা সামাজিকভাবে অসমতায় বাস করতো-সেই কিউবাকে রেকর্ড মানবাধিকারের দেশে পরিণত করেছিলেন কাস্ত্রো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ