,

২৬ বছরের সাধনার ফল ‘সাইলেন্স’ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : ১৯৯০ সালে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মার্টিন স্করসেস। তারপর কেটে গেছে দীর্ঘ ২৬ বছর। অবশেষে সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। সপ্তদশ শতকে জাপানে খ্রিষ্টধর্ম প্রচার করতে পাড়ি দিয়েছিলেন এক জেসুইট ধর্ম প্রচারক। কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি নিখোঁজ হন। তারপর গুরুর খোঁজে ভিনদেশের জঙ্গলে কঠিন অভিযানে নামেন দুই শিষ্য।

silence1480124959
সপ্তদশ শতকের প্রেক্ষাপটে জাপানে দুই জেসুইট পাদ্রির অভিযান নিয়ে নির্মিত হয়েছে স্করসেসের এই সিনেমা। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড ও অ্যাডাম ড্রাইভার। তাদের গুরুর ভূমিকায় অভিনয় করেছেন লিয়াম নিসন।

প্রকাশিত ট্রেইলারে এই দুই পাদ্রির রোমাঞ্চকর অভিযানের রুদ্ধশ্বাসচিত্র দেখা যায়। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে