,

যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে ভোট পুনঃগণনার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিনসহ দেশটির তিনটি অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। এসব রাজ্যে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

image-7914
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দুই সপ্তাহেরও বেশি সময় পর এই আবেদন পড়লো। গ্রিন পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল স্টেইন এই আবেদন করেন। উইসকনসিন ছাড়া স্টেইন মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুনঃগণনারও অনুরোধ করেছেন।

অবশ্য উইসকনসিনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন জয় পেলেও ট্রাম্পের জয়ের ফলাফল উল্টে দেয়া সম্ভব হবে না। কারণ এখানে মাত্র ১০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। তবে মিশিগানে ১৬টি ও পেনসিলভানিয়ায় ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। তাই এই দুটি অঙ্গরাজ্যে হিলারি জয়ী হলে নির্বাচনের ফল ঘুরে যেতে পারে।

ভোট পুনঃগণনার অনুরোধ পেয়েছে বলে এক টুইট বার্তায় জান্য় উইসকনসিন ইলেকশন কমিশন । এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে ডক্টর স্টেইন একটি টুইটে লেখেন, আগামী সপ্তাহেই ভোট পুনঃগণনা শুরু হবে।

এদিকে এই ভোট গণনার জন্য ফি হিসেবে স্টেইনের প্রচার অফিসকে লাখ লাখ ডলার যোগার করতে হবে। যদিও মার্কিন কর্মকর্তারা বলে আসছেন ৮ নভেম্বরের নির্বাচনে এই তিন স্টেটে কোনো ধরনের প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি ।

ট্রাম্পের রিপাবলিকান শিবির থেকে অবশ্য ভোট পুনঃগণনার বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। উল্লেখ্য, মিশিগানের ভোটের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা