,

৩১৫ কোটি টাকা আত্মসাত করেছেন এই বৌদ্ধ সাধু

rtseotn-550x366থাইল্যান্ড কতৃপক্ষ ফ্রা ধাম্মাচাইয়ো নামে এক বৌদ্ধ মঙ্ক’কে তার চার সহযোগী সহ অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত করার প্রস্তুতি নিয়েছে। একটি শক্তিশালী বৌদ্ধ সংগঠনের এই মঙ্ক নেতার বিরুদ্ধে প্রায় ৩২ মিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে। থাই কতৃপক্ষ জানিয়েছে, আত্মসাৎ ছাড়াও মানি লন্ডারিং এবং চুরির দ্রব্য নিজ জিম্মায় রাখার অভিযোগ উঠেছে সাধুর বিরুদ্ধে।
শুক্রবার ম্যাট্রো নিউজ এক প্রতিবেদনে জানায়, থাইল্যান্ডের একটি ক্রেডিট ইউনিয়ন নামে আমানত প্রতিষ্ঠানের প্রায় ১.৪ বিলিয়ন ‘বাথ’ আত্মসাৎ করেন ধাম্মাচাইয়ো। বর্তমানে বিলুপ্ত ক্রেডিট ইউনিয়নটির সাবেক চেয়ারম্যানও অর্থ আত্মসাৎজনিত অপরাধে ১৬ বছরের জন্য কারাবন্দী অবস্থায় আছেন। কিন্তু ধাম্মাচাইয়োর বিরুদ্ধে এ বছরের শুরুর দিকে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যান। তাকে গ্রেফতার করতে চাইলে তার নিজের গড়া আশ্রম ধাম্মাকায়ার অনুসারীরা প্রতিবারই প্রতিরোধ সৃষ্টি করে এবং দাবি করে- তাদের নেতা সুস্থ নন, তিনি আশ্রমে বিশ্রাম নিচ্ছেন।
আশ্রমের অনুসারী ফ্রা সেইন্টোং উটিয়াংসো বলেন, ‘আমাদের মঠাধ্যক্ষ খুবই অসুস্থ্য। তিনি এই মন্দিরের বাইরে ভ্রমণ করার মতো অবস্থায় নেই।’
ম্যাট্রো নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে