,

অ্যাডওয়ার্ড-বেলার এনগেজমেন্ট রিং নিলামে

বিনোদন ডেস্ক : রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘টোয়াইলাইট’। ২০০৮ সালে মুক্তি পায় সিনেমাটি। এতে বেলাকে অ্যাডওয়ার্ড এনগেজমেন্টের একটি আংটি পরিয়েছিলেন। এবার সেই আংটি নিলামে উঠেছে। নিলামে যার মূল্য ১৬ হাজার ৮ শত মার্কিন ডলার। সম্প্রতি হলিউডের চাইনিজ থিয়েটারে দুদিন ধরে চলে এই নিলাম অনুষ্ঠান। এ সময় প্রায় ৯০০টি জিনিস নিলাম করা হয়।

twilight1480069050

‘টোয়াইলাইট’ সিনেমার প্রপসগুলোও নিলামে তোলা হয়। এরমধ্যে রয়েছে, অ্যাওয়ার্ডের জার্নাল ও বেলার কস্টিউম। অ্যাডওয়ার্ডের জার্নালের দাম ওঠে ৭ হাজার ৮ শত মার্কিন ডলার। বেলার কস্টিউম নিলাম হয় ৮ হাজার ৪ শত মার্কিন ডলারে।

প্রপ স্টোরের মালিক ব্যান্ডল অ্যালিঙ্গার এ প্রসঙ্গে জানিয়েছেন, নিলাম অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণকারীদের নিয়ে তারা খুবই রোমাঞ্চিত। কারণ এতটা গ্রহণযোগ্যতা পাবে তা তাদের কল্পনাতীত ছিল।

‘টোয়াইলাইট’ একটি ভ্যাম্পায়ার সিরিজ। এই সিনেমায় রবার্ট প্যাটিনসন ভ্যাম্পায়ার অ্যাডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করেছেন। বেলা সোয়ানের চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিন স্টুয়ার্ট। এতে তিনি সাধারণ মানুষ। ভ্যাম্পায়ার ও মানুষের মধ্যে প্রেম সম্পর্ক নিয়ে তৈরী হয়েছে এই সিনেমা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা