বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্কের সঙ্গে নতুন শান্তিচুক্তি স্বাক্ষর

 

আন্তর্জাতিক ডেস্ক : বামপন্থী ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সংশোধিত নতুন একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে কলম্বিয়া সরকার। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ও বিদ্রোহী নেতা টিমোচেঙ্কো এ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

fark1480042710

৫২ বছর ধরে চলা কলম্বিয়ার গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর ফার্ক ও সরকারের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে গত ২ অক্টোবর গণভোটে জনগণ ওই চুক্তির বিপক্ষে রায়। এরপরই ওই চুক্তিটি সংশোধন করতে বসেন দুই পক্ষের মধ্যস্থতাকারীরা। নতুন করে স্বাক্ষরিত এই চুক্তিটির বিষয়ে এবার আর গণভোট হচ্ছে না। এটি অনুমোদনের জন্য সরাসরি কংগ্রেসে পাঠানো হবে।

বৃহস্পতিবার রাজধানী বোগোতাতে সংশোধিত চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে প্রথমবারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মতো এটি অতো জাকজমকভাবে করা হয়নি। চুক্তিটি স্বাক্ষরের পর কংগ্রেসের সভাপতির কাছে হস্তান্তর করা হয়।

চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট সান্তোস বলেছেন, ‘ সংশোধিত চুক্তিটি আগেরটির থেকে অনেক ভালো। কারণ এতে অনেকের বিষয় বিশেষ করে অক্টোবরের গণভোটে যারা ‘না’ ভোট দিয়েছিলেন তাদের উদ্বেগের বিষয়গুলো এতে সন্নিবেশিত করা হয়েছে।’

ফার্ক নেতা টিমোচেঙ্কো বলেছেন, ‘ এটি সুস্পষ্টভাবে যুদ্ধের অবসান ঘটাবে যার মাধ্যমে আমরা মতবিরোধগুলো সভ্য পদ্ধতিতে সমাধান করতে পারব।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ