,

ইসরায়েলে দাবানলে পালাচ্ছে হাজার হাজার মানুষ

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে দাবানলের কারণে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফায় শুরু হওয়া এই দাবানল ফিলিস্তিনের পশ্চিম তীরেও ছড়িয়ে পড়ছে।

israel1480045728

বিবিসি জানিয়েছে, টানা দুই মাসের খরা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানল থেকে বাঁচতে হাইফা শহর থেকে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রায় ৮০ হাজার লোক পালিয়েছে। আগুনে কেউ মারা না গেলেও ছোটখাটো আঘাতের কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৩০ জন। এদের অধিকাংশই অবশ্য ধোঁয়ায় শ্বাসজনিত সমস্যায় ভুগছিল। শহরের স্কুল-কলেজ, হাসপাতাল ও কারাগারগুলো খালি করে ফেলা হয়েছে। শহরের দক্ষিণে জেরুজালেম ও তেল আবিব সংযোগ মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। আগুন ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দিকে ছড়িয়ে পড়ায় সেখানকার একটি স্কুল থেকে ৩০০ শিক্ষার্থীকে সরিয়ে নেয়া হয়েছে।

ইসরায়েলের কট্টরপন্থী শিক্ষামন্ত্রী নেফতালি বেন্নেত দাবি করেছেন, আরব অথবা ফিলিস্তিনিরা এই দাবানলের পেছনে দায়ী। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন ‘ইসরায়েলকে যারা নিজেদের দেশ বলে মনে করে না, ইসরায়েলকে আগুনে পুড়িয়ে দেয়ার অপকর্ম কেবল তাদের পক্ষেই সম্ভব।’

জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জিলাড এরদান চ্যানেল ১০ নামে একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, ১০জনকে আটক করা হয়েছে। তিনি বলেছেন, ‘ কিছু এলাকায় দাহ্য বস্তু ও তরল জ্বালানি পাওয়া গেছে।’

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যে বা যারাই ইসরায়েলি রাষ্ট্রের একাংশকে আগুনে পুড়িয়ে দিয়ে ফায়দা লুটতে চাইছে তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে।

এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের এ ধরণের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ আমাদের গাছ ও ঐতিহাসিক ফিলিস্তিনের ভূমি পুড়ছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা