,

নিকারাগুয়ায় ৭.২ মাত্রার ভূমিকম্প, আশঙ্কা সুনামিরও

 

আন্তর্জাতিক ডেস্ক :মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় হারিকেন ‘ওটটো’ আঘাত হানতে শুরু করার কিছুক্ষন পরই সেখানে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের পর মধ্য আমেরিকার ৩০০ কিলোমিটার উপকূলজুড়ে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

155331nicaragua

এর আগে প্রবল বেগে ধেয়ে যাওয়া হারিকেন ‘ওটটো’র প্রভাবে পাশ্ববর্তী কোস্টারিকায় জরুরি অবস্থা জারি করা হয়। এক টুইটার বার্তায় দেশটির প্রেসিডেন্ট লুইস গুইয়েরমো সলিস দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান।

জানা যায়, দক্ষিণাঞ্চলীয় শহর সান হুয়ান দ্য নিকারাগুয়ার কাছের উপকূলভাগে সামুদ্রিক এই ঝড়টি প্রথম আঘাত হানে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে। এখন এটি প্রবল বেগে পশ্চিমাঞ্চলের লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এ মুহূর্তে ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ মাইল বা ১৭৫ কিলোমিটার বলে নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে