বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ অন্য এক পরীমণি

poriবিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে পা রাখার পর থেকেই মুগ্ধতা ছড়িয়েই চলেছেন সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা পরী মণি। ভক্তরাই যেন তার সব। তাই নিজের ভালোলাগার মুহূর্তগুলো তাদের সঙ্গে ফেসবুকে শেয়ার করতেও এ তারকার জুড়ি নেই।

ভক্তদের ভালোবাসার জন্যই যে একটি ছবির ঝুঁকিপূর্ণ দৃশ্যে ডামি ছাড়াই আলোচনায় এসেছিলেন। সে যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

হালের সাহসী এ নায়িকা এখন ‘আপন মানুষ’র ছবির শুটিং করতে কক্সবাজার আছেন। মঙ্গলবার থেকে সেখানে ছবির গানের শুটিং শুরু হয়েছে। টানা ৬ দিন দৃশ্যধারণ শেষে ফিরবেন ঢাকায়।

কক্সবাজারে আধো আলো ছায়াতে গোলাপী রঙের শাড়ি পরে বেশকিছু ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ‘রক্ত’খ্যাত এ অভিনেত্রী। তার ভালোবাসার ইমো ও ক্যাপশনে লিখেছেন পিংকু পরী। ফ্যান পেইজে দেয়া ছবিগুলো এখন পর্যন্ত ৪ হাজার কমেন্ট ও এক হাজারের বেশি শেয়ার হয়েছে ফেসবুকে।

পরীর প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’র পরিচালক শাহ আলম মন্ডল তৈরি করছেন চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে রয়েছেন বাপ্পী চৌধুরী। এ নায়কের সঙ্গে তার ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটি মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ