,

প্রকাশ্যে মামুন সিমলার রোমান্সের প্রথম ভিডিও

kahonবিনোদন ডেস্ক : ছবির নতুন নাম ‘প্রেম কাহন।’ পিয়াকে আইটেম গার্ল হিসেবে দেখা গেলেও ‘প্রেম কাহন’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলে পরিচালকের ভাষ্য। তবে এই ছবির ফোকাস সিমলা আর মামুনের দিকে। সম প্রেমের কাহিনি নিয়ে তৈরি হওয়া ছবিটি প্রথমে নিষিদ্ধ প্রেমের গল্প নামে শুটিং শুরু হলেও শেষ পর্যায়ে এসে নাম পরিবর্তন করে নাম ধারণ করে ‘প্রেম কাহন।’ দীর্ঘ সময়ের অপেক্ষার পর ছবিটি মুক্তির স্বাদ পেতে যাচ্ছে।

ছবি মুক্তির আগেই মামুন সিমলার রোমান্স নির্ভর একটি গান প্রকাশ হয়েছে বৃহস্পতিবার রাতে। এই গানে ঘেটুপুত্র কমলা খ্যাত মামুনের সাথে সিমলার রোমান্সের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। এই গানটির শুটিং নিয়েই ঝামেলা তৈরি হয় পরিচালক রুবেল ও অভিনেত্রী সিমলার মধ্যে। সেই ঝামেলা গড়ায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভিন্ন সংগঠনে। পরে অবশ্য সব ঝামেলা চুকে যায় এবং শুটিং ফের শুরু হয়।

রুবেল কালের কণ্ঠকে বলেন, সবকিছু ঠিক ঠাক। এখন আমরা ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এরই অংশ হিসেবে প্রথম গান সোশ্যাল মিডিয়ায় অবমুক্ত করা হয়েছে।

প্রেম কাহনের এই গানে সিমলার প্রতি মামুনের অনুরাগ ও ফ্যান্টাসি দেখানো হয়েছে। সিমলা আর মামুনকে নিয়ে গড়ে ওঠা অসম ও ‘নিষিদ্ধ’ প্রেম। নিষিদ্ধ প্রেমে হাবুডুবু খেতে থাকেন কিশোর মামুন। মামুন ইতোমধ্যে প্রখ্যাত নির্মাতা হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’র মাধ্যমে বেশ আলোচিত। এরপরে নিষিদ্ধ প্রেমের গল্পের মাধ্যমে বেশ আলোচিত হয়। এই ছবির ২০১৪ সালে শুটিং শুরু হয়। কিছুদিন আগে শিডিউল ফাঁসিয়ে সিমলা আলোচনা আর সমালোচনায় নিয়ে আসেন নিষিদ্ধ প্রেমকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে