বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটিপতি নারী ট্রাম্পের মন্ত্রিসভায়

bretsyআন্তর্জাতিক ডেস্ক : কোটিপতি এক নারীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেটসি দেভোস (৫৮) নামের এই নারী হতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী।

এ পর্যন্ত ট্রাম্প প্রশাসনে নির্বাচিত ব্যক্তিদের বেশির ভাগই পুরুষ। এর আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হেলিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করেন ট্রাম্প। রয়টার্সের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল বুধবার তিনি বেটসি দেভোসের নাম ঘোষণা করেন।

দেভোস কোটিপতি। তিনি মিশিগান রিপাবলিকান পার্টির সাবেক সভাপতি। যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন শিক্ষাব্যবস্থায় তাঁর যথেষ্ট ভূমিকা রয়েছে। ট্রাম্প বলেন, ‘দেভোস শিক্ষাব্যবস্থার আমলাতান্ত্রিক পদ্ধতি ভেঙে দিয়েছেন। এটি আমাদের শিশুদের পেছনে নিয়ে যাচ্ছিল।’

দেভোস আমেরিকান ফেডারেশন ফর চিলড্রেন অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি।

যুক্তরাষ্ট্রের শিক্ষকদের সংগঠন ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন (এনইএ) দেভোসকে শিক্ষামন্ত্রী নির্বাচিত করায় নিন্দা জানিয়েছেন। এনইএর প্রেসিডেন্ট লিলি এসকেলসেন গার্সিয়া বলেন, তিনি শিক্ষাব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানা থেকে ব্যক্তিমালিকানাধীন করে ফেলেছেন। তিনি রিপাবলিকান পার্টির আর্থিক সহায়তাকারী বলেও সমালোচনা রয়েছে।

দেভোস ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের গঠন করা ফাউন্ডেশন ফর এক্সিলেন্স এডুকেশন বোর্ডের সদস্য ছিলেন। তাঁকে শিক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত করায় আনন্দ প্রকাশ করেন জেব বুশ।

তবে এসব সমালোচনায় একেবারেই বিচলিত নন ট্রাম্প। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দেভোস মেধাবী এবং একজন উৎসাহী শিক্ষাকর্মী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ