বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত জুড়ে ২৮ নভেম্বর হরতাল

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৮ নভেম্বর গোটা দেশ জুড়ে হরতালের ডাক দিয়েছে দেশটির বিরোধী দলগুলো।

image-7601

বুধবার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদি পার্টি (এসপি), জনতা দল ইউনাইটেড সহ অ-বিজেপি দলগুলো এ হরতালের ডাক দেয়।

গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তের পরই কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টিসহ বিরোধী দলগুলো আন্দোলন করছে।

বুধবারও নোট বাতিল ইস্যুতে দিনভর প্রতিবাদি কর্মসূচি দেয় বিরোধীরা। দিল্লিতে সংসদের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তির নীচে ধরনায় বসে বিরোধী সাংসদরা। তৃণমূলের সাথে এই ধরনায় অংশ নেয় কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি), ডিএমকেসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় দু’শতাধিক সাংসদ। এরপর মানববন্ধনেও সামিল হন তারা।

সংসদেও অধিবেশনও ভণ্ডুল হয়ে যায়। লোকসভা ও রাজ্যসভাতে অধিবেশন শুরুর পর থেকেই বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন। এর মধ্যে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই বিরোধীরা হট্টগোল করতে থাকেন। সরকারের তরফে এই ইস্যুতে আলোচনা করার আশ্বাস দিলেও বিরোধীরা তাতে কর্ণপাত করেনি।

নোট বদলের সিদ্ধান্ত আগাম ফাঁস হয়ে যাওয়ার ঘটনাকে জয়েন্ট পার্লামেন্ট কমিটি (জেপিসি) দিয়ে তদন্তেরও দাবি জানিয়েছেন রাহুল। রাহুলের পাশাপাশি বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতীও কেন্দ্র সরকারকে তোপ দেগেছেন। এদিন সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আমি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আর্জি জানিয়েছি যে তিনি যেন প্রধানমন্ত্রীকে ডেকে পাঠান এবং নোট বাতিল ইস্যুতে সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন তা সমাধানে মোদিকে পদক্ষেপ নিতে বলেন।

অন্যদিকে দুপুরে যন্তরমন্তরে প্রতিবাদী সভায় হাজির হন তৃণমূল কংগ্রেস, সমাজবাদি পার্টি, জনতা দল ইউনাটাইটেডসহ বিরোধী দলগুলোর নেতারা। দিল্লির সভামঞ্চে দাঁড়িয়ে মোদি সরকারকে হুঙ্কার দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। নোভোটের জন্য নয়, আমি মানুষের জন্য লড়বো। যতদিন বাঁচবো আমার লড়াই চলবে। এই ইস্যুতে হিটলারের সাথে মোদিকে তুলনা করে মমতা বলেন, মোদি বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। সংবাদমাধ্যমকেও হুমকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

এদিকে নোট বাতিল ইস্যুতে কলকাতাতেও প্রতিবাদি মিছিলে বের করে তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুব্রত বক্সিসহ দলের নেতারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ