,

এবার আইটেম গানে মিমো

mimoবিনোদন ডেস্ক : কিছুদিন আগে ‘সোনাবন্ধু’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই ছবির আইটেম কন্যাদের তালিকায় নাম লিখিয়েছেন সুপার হিরোইনখ্যাত লামিয়া মিমো। এবার দ্বিতীয়বারের মতো আরেকটি ছবির আইটেমকন্যা হিসেবে পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন তিনি।

ছবিটির নাম ‘ঢাকা অ্যাটাক। দীপংকর দীপন পরিচালিত ছবিটির আইটেম গানটিতে মিমোর সঙ্গে দেখা যাবে নবাগত নায়ক জনকে। সম্প্রতি এফডিসির কড়ইতলায় আইটেম গানটির শুটিং ধারণ করা হয়েছে।

তানজিলের কোরিওগ্রাফিতে ‘টিকাটুলির মোড়ে’ গানের সঙ্গে নাচতে দেখা যাবে মিমোসহ একঝাঁক তরুণ-তরুণীকে।

প্রথমবার কোনো চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করার প্রসঙ্গে মিমো বলেন, ‘বর্তমানে আইটেম গান ছবির অন্যতম প্রধান আকর্ষণ। এই ছবির আইটেম গানটি গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাখা হয়েছে। বেশ আয়োজন করেই শুটিং করা হয়েছে গানটির। এতে পারফর্ম করে আমারও দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও ইনজয় করবেন।’

উল্লেখ্য, সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখে মিমো। এরপর ‘এক জবান’, ‘কিং খান’, ছবিতে অভনয় করেছেন তিনি। এছাড়াও তার অভিনীত ‘শতরূপে শতবার’, ও ‘মুখোশ মানুষ’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

কিছুদিন ‘সোনাবন্ধু’ ছবির একটি আইটেম গানেও নাচতে দেখা গেছে তাকে। তাই বিপাশা কবিরের পর লামিয়া মিমোকে বর্তমানে চলচ্চিত্রের নতুন আইটেমকন্যা হিসেবেই বিবেচনায় আনা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে