,

ভারত ২০ বিলিয়ন নোট যেভাবে ধ্বংস করবে

rupeeআন্তর্জাতিক ডেস্ক : পাঁচশ ও এক হাজার রুপির নোট নিষিদ্ধের পর ভারতের কেন্দ্রীয় ব্যাংককে প্রায় ২০ বিলিয়ন নোট ধ্বংস করতে হবে। কালো টাকা প্রতিরোধে নোট বাতিলের সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে এত নোট ধ্বংস করা হবে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অবশ্য গত অর্থ বছরে ১৬ বিলিয়ন নোট ধ্বংস করার অভিজ্ঞতা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারো বিষয়টি তাদের জন্য বড় কোন সমস্যা হবে না। তাদের জানান, বাতিল হয়ে যাওয়া নোট যন্ত্রের সাহায্যে কেটে টুকরো টুকরো করা হবে এবং পরে মেশিনের সাহায্যেই মণ্ড আকারে তৈরি করা হবে। এরপর হয়তো ব্লকের মতো করে তৈরি করে সেগুলো ডাম্প করা হবে বিস্তীর্ণ ভূমিতে।

ভারতে দেশজুড়ে ১৯টি অফিসে নোট টুকরো করার অন্তত ২৭টি মেশিন রয়েছে। ক্যালেন্ডার কিংবা পেপারওয়েটের মতো নানা সামগ্রীও তৈরিতে অনেক সময় এসব নোটের টুকরো করা অংশগুলো প্রক্রিয়াজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে