,

অপরূপা ঐশ্বরিয়া

3986বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীদের একজন হিসেবে মনে করা হয় এ অভিনেত্রীকে। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করেন তিনি।

তামিল সিনেমা ইরুবার  (১৯৯৭) এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন ঐশ্বরিয়া। একই বছর ববি দেওয়লের বিপরীতে অওর পেয়ার হো গ্যায়া সিনেমার মাধ্যসে বলিউডে অভিষেক হয় তার। তবে বাণিজ্যিকভাবে সিনেমায় প্রথম  সাফল্য পান তামিল জিন্স  সিনেমার মাধ্যমে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৮ সালে।

প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার ঝুলিতে ভরেছেন ঐশ্বরিয়া। এছাড়া ২০০৯ সালে ভারতীয় সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে।

আজ ১ নভেম্বর ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি। এ অভিনেত্রীকে নিয়েই আমাদের আজাকের ফটো ফিচার।

Aishwariya

ঐশ্বরিয়াকে প্রথমবার দেখা যায় পেনসিলের বিজ্ঞাপনে। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী

 

Aishwariya

প্রথম ভারতীয় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় টিভি শো অপরাহ উইনফ্রের শোয়ে অতিথি হন ঐশ্বরিয়া

 

Aishwariya

প্রথম ভারতীয় হিসেবে কান সিনেমা উৎসবে বিচারকের ভূমিকায় দেখা যায় ঐশ্বরিয়াকে

 

Aishwariya

ঐশ্বরিয়ার নামে প্রায় ১৭ হাজার ওয়েবসাইট রয়েছে

 

Aishwariya

নেদারল্যান্ডের একটি টিউলিপ বাগান ঐশ্বরিয়ার নামে নামকরণ করা হয়েছে

 

Aishwariya

মাহিমা চৌধুরীর সঙ্গে পেপসির বিজ্ঞাপন করে ঐশ্বরিয়া সকলের নজরে পড়েছিলেন

 

Aishwariya

আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত মডেলিং এবং অভিনয়ের ক্যারিয়ার বেছে নেন ঐশ্বরিয়া

 

Aishwariya

সকল সহ-অভিনয় শিল্পীদের মধ্যে ঐশ্বরিয়ার পছন্দ রজনীকান্ত

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে