,

প্রেমিকের কাছ থেকে উপহার পেলেন সোনম!

sonam_kapoorবিনোদন ডেস্ক : তার প্রেমের কথা তিনি কখনোই মিডিয়ায় প্রকাশ করেননি। কিন্তু প্রেমিকের দেওয়া উপহারের কথা ঠিকই মিডিয়ায় প্রকাশ পেয়ে গেছে। তিনি বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

না! তিনি নিজে এখনও স্বীকার করেননি বিষয়টি। সম্প্রতি নিজের একটি জ্যাকেট পরা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনম। ডিজাইনার মাসাবা গুপ্তা সেই ছবির কমেন্টে জানিয়েছেন, জ্যাকেটটা খুব সুন্দর, তার ওটা চাই।

সোনমের উত্তর, ‘মাসাবা এটা আনন্দ আহুজার গিফট।’ আনন্দ আহুজা হচ্ছেন দিল্লির একজন ব্যবসায়ী।

তবে তার ডেটিংয়ের খবর কয়েক মাস ধরেই ঘুরছিল বলিউডের অন্দরে। একসঙ্গে ছুটি কাটানো বা সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে কমেন্ট করা দেখে অনেকেই খবরটা কনফার্ম বলেই ধরে নিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, সোনম যে কোনও সম্পর্কে খুব কমিটেড। আর আনন্দের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে বলেই তার দেওয়া উপহার পড়ে ছবিও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা