,

‘মানুষকে গুলি করা আনন্দের’ মনে করেন ট্রাম্পের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যার নাম শোনা যাচ্ছে, সেই অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিস ‘ম্যাড ডগ’ নামে পরিচিত। ‘ধ্যানমগ্ন যোদ্ধা’ হিসেবেও পরিচিতি রয়েছে তার। আফগান ও ইরাক আগ্রাসনে মার্কিন বাহিনীর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই নৌ কর্মকর্তা। তবে মানুষকে গুলি করা আনন্দের; এমন মন্তব্য করে একবার ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি।

46edb3b5c025e52ebe941ce0e27488e4-58319a443dc61

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক খবরে বলা হয়েছে, ২০০৫ সালে স্যান ডিয়েগোতে নৌ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে একটি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ম্যাটিস। তিনি বলেছিলেন, ‘কোনও ব্যক্তিকে গুলি করাটা আনন্দের’।
ইরাক যুদ্ধের সময় ২০০৪ সালে ফালুজার লড়াইয়ের মতো সবচেয়ে রক্তাক্ত লড়াইয়ে নৌসেনাদের নেতৃত্ব দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রশংসিত তিনি। কমান্ডার অব অ্যা মেজর হিসেবে ন্যাটোর স্ট্রাটেজিক কমান্ডেও দায়িত্ব পালন করেছেন।
সোজা-সাপ্টা কথা বলা নেতা হিসেবে পরিচিত ম্যাটিস ২০১০ সালে ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালনার দায়িত্ব পান। এ পদে আসীন ব্যক্তির দায়িত্ব হলো মধ্যপ্রাচ্যে নিয়োজিত সকল মার্কিন বাহিনীকে পরিচালনা করা। ইরান পারমাণবিক চুক্তির কঠোর সমালোচকও ছিলেন তিনি।

রবিবার (২০ নভেম্বর) সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন ম্যাটিস। বলা হয়, শনিবার বিকেলে নিউ জার্সির বেডমিনস্টারে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ট্রাম্প ও ম্যাটিস। বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে সিএনএন-এর কাছে দাবি করেছেন ওই সূত্র। সেইসঙ্গে ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী করার কথা ভাবা হচ্ছে বলে তিনি শুনেছেন বলেও দাবি করেন। সিএনএন-এর সূত্র আরও জানিয়েছেন, ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী করা হচ্ছে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প তার ওপর খুব খুশি।
মার্কিন নৌবাহিনীতে ৪৪ বছর দায়িত্ব পালন করেছেন ম্যাটিস। ২০০১ সালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কম্ব্যাট কমান্ডার হিসেবে একটি টাস্কফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় একটি মেরিন ডিভিশনেরও নেতৃত্ব দেন ম্যাটিস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে