,

মডেলের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা

বিনোদন ডেস্ক : ভারতের মডেল ঐশ্বরিয়া চৌবের লিখিত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা এজাজ খানকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ejaj1479637889
চলতি বছরের জুন মাসে সাবেক বিগ বস প্রতিযোগী এজাজ খান ২৫ বছর বয়সি মডেল ঐশ্বরিয়াকে হোয়াটসঅ্যাপে নোংরা মেসেজ পাঠান ও যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। তারপর এই মডেল এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। যদিও এজাজ তখন নিজেকে নির্দোষ দাবি করেন।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই মডেলের অভিযোগের ভিত্তিতে আজ সকালে এজাজ খানকে গ্রেপ্তার করেন ভারতের মালবানি থানা পুলিশ।

ঐশ্বরিয়া অভিযোগ করেন, এজাজ খান তাকে জুহু হোটেল যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় এবং আপত্তিকর একটি ছবি পাঠায়। যা পরবর্তীতে তিনি ডিলিট করে দেন।

এ মামলার দায়িত্বরত পুলিশ অফিসার বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির তথ্য প্রযুক্তি আইনের পৃথক বিভাগে ৫০৯ (কথা, অঙ্গভঙ্গি, নারীকে প্রকাশ্যে অপমান), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান) ধারায় মামলাটি অন্তর্ভুক্ত করেছি।’
পুলিশ এ মামলার আরো তদন্ত করছেন। গ্রেপ্তারকৃত এজাজ খানকে বরভালি কোর্টে পাঠানো হবে বলেও জানিয়েছেন থানা পুলিশ।

বিগ বস-৭ এর মাধ্যমে পরিচিতি পান এজাজ খান। বেশ কিছু বলিউড ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা