নবীনগরে কুখ্যাত ডাকাত হারুনের লাশ উদ্বার
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: নবীনগর উপজেলার চরগুসাইপুর গ্রামের কুখ্যাত ডাকাত হারুন মিয়ার (৫০) লাশ শনিবার বিকালে আশুগঞ্জ থানাধীন লালপুর ইউনিয়নের
হোসেনপুর গ্রাম খেকে উদ্বার করেছে পুলিশ । তাহার লাশ আশুগঞ্জ কাইয়ূম মেকানিকের বাড়ির ২০০ গজ পশ্চিমে খাস পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া জেলা মর্গেপ্রেরন করেন। ডাকাত হারুনের বিরুদ্ধে দ্রূত বিচার আইনে ১টিওয়ারেন্ট, যা দুই বছরের সাজাপ্রাপ্ত, এছারা ডাকাতি, অস্ত্র আইন, গরুচুরিসহ অন্যান্য ধারায় মোট ৮ টি ওয়ারেন্ট মামলা আছে। ১৯৮৩ থেকে২০০০ পর্যন্ত বড়াইল কুড়িঘর বিল, তিতাস নদীতে চলমান লঞ্চে তারএবং তার সহযোগীদের ডাকাতির জন্য মানুষজন আতঙ্কিত ছিল।তার
মৃত্যুর খবর শুনে এলাকায় স্বস্তির ফিরে এসেছে।











