,

ঘোর সমালোচকের সঙ্গে বসলেন ট্রাম্প

trump-romney-01আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অন্যতম কড়া সমালোচক মিট রমনির সঙ্গে বৈঠক করেছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ট্রাম্প তাঁর হবু প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর পদে রমনিকে বিবেচনা করছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

ট্রাম্প ও রমনির মধ্যে গতকাল শনিবার প্রায় ৮০ মিনিট ধরে বৈঠক হয়। বৈঠকের বিষয়ে দুজনের কেউ-ই বিস্তারিত তথ্য জানাননি।

বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, রমনির সঙ্গে তাঁর ‘চমৎকার’ আলোচনা হয়েছে।

রমনি বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট বৈশ্বিক হুমকির বিষয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যাপক আলোচনা হয়েছে।

ট্রাম্পের মন্ত্রিসভায় কোনো পদ গ্রহণ করবেন কি না—এমন প্রশ্নে কোনো জবাব দেননি রমনি।

নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্প ও রমনির মধ্যে তুমুল বাগ্‌যুদ্ধ হয়।

ট্রাম্পকে ‘প্রতারক’ বলে গাল দিয়েছিলেন ২০১২ সালের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী রমনি। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলেও মন্তব্য করেন তিনি।

পাল্টা জবাবে রমনিকেও তুলোধোনা করেন ট্রাম্প। ২০১২ সালের নির্বাচনে রমনির হেরে যাওয়ার প্রসঙ্গ টেনে তাঁকে খোঁচা মারেন তিনি।

ট্রাম্প ইতিমধ্যে তাঁর হবু প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন। তাঁদের মধ্যে বিতর্কিত ব্যক্তিরা রয়েছেন। প্রশাসন সাজাতে ট্রাম্প সম্ভাব্য ব্যক্তিদের সঙ্গে আরও বৈঠক করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা