বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিবের পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে হলুদ টি-শার্টধারী হাজার হাজার মালয়েশিয়ান বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে গেছেন। শনিবার সকাল থেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভে অংশ নেন ‘বেরসিহ’ সংগঠনের কয়েক হাজার বিক্ষোভকারী।

15134822_818646011572010_3755868771588201818_n

এর আগে আরও চারবার হলুদ টি-শার্ট পরে সরকারবিরোধী আন্দোলন হিসেবে পরিচিত ‘বেরসি’ পালন করা হয় দেশটিতে। আর লাল টি-শার্ট পরে বিরোধীদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি পালন করে সরকার সমর্থকরা।

উল্লেখ্য, এর আগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হলুদ টি-শার্ট পরে বিক্ষোভ হয়েছিল। প্রধানমন্ত্রী ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (ওয়ান এমডিবি) নামে একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছিল তখন।

এ দিকে এক বিবৃতিতে নাজিব ‘বেরসিহ’ সংগঠনকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে এ ধরনের সংগঠনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধী দলগুলো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ