,

বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্যে বেঁচে গেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক :আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষ সর্বস্বান্ত হয়ে যায়। চোখের পানিতে ভাসতে থাকে পুরো পরিবার। তবে এই দুর্ঘটনা তো আর স্থান কাল পাত্র মানেনা। শাহরুখ খানের জীবনে বিপদ এল সিনেমার শুটিংয়ের সময়। গোয়ায় ‘ডিয়ার জিন্দেগি’র শুটিং চলাকালীন সময়ে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্যে বেঁচে গেলেন বলিউড বাদশাহ।

shah-rukh-accident-binodon69

শুটিংয়ে চলাকালীন সাইকেল চালিয়ে শট দিচ্ছিলেন আলিয়া ও শাহরুখ। চিকন গলিতে বড় বড় ক্যামেরা নিয়ে শুটিং করতে এমনিতেই সমস্যা হচ্ছিল। হঠাৎই একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে। তারপর শাহরুখ-আলিয়ার সাইকেলের পিছন পিছন জোরে চলতে শুরু করে। কোনও মতে টেম্পুটির পাশ দিয়ে দাঁড়িয়ে যায় শাহরুখদের সাইকেল। কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে যায় টেম্পুটিও। তবে এই ঘটনায় কেউই আহত হননি।

‘ডিয়ার জিন্দেগি’র প্রোডাকশনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বললেন, ‘‘যখনই টেম্পু ব্রেক করে, পরিচালক গৌরি শিন্ডে প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন তার ওপর। অভিনেতারা ঠিক আছেন কিনা সেটাই সকলে দেখতে চাইছিলেন। শাহরুখরা অবশ্য হাসতে হাসতেই বেরিয়ে আসেন। ওই শটটা আরও একবার দিতেও চেয়েছিলেন। কিন্তু গৌরী আর কোনও ঝুঁকি নিতে চাননি।’’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে