,

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মেকে আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমন্ত্রণের সময় তার ব্যবহৃত ভাষা দেখে বিস্মিত হয়েছেন ব্রিটেনের সরকারি কর্মকর্তারা। বেশ অস্বাভাবিক ও অপ্রেসিডেন্টসুলভ কায়দায় আমন্ত্রণ জানান ট্রাম্প। তাদের কথোপকথনের স্ক্রিপ্ট ফাঁস হয়ে গেছে।

trump-binodon69

স্ক্রিপ্টে দেখা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলছেন, ‘আপনি যদি আমেরিকায় আসেন, তবে আপনার উচিত হবে আমাকে জানানো।’ এ স্ক্রিপ্টের সত্যতা অস্বীকার করেনি প্রধানমন্ত্রীর কার্যালয়। নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর এটিই মের সঙ্গে তার প্রথম কথোপকথন ছিল। দু’দেশের ‘বিশেষ সম্পর্কে’র কথা উভয় নেতা পুনর্ব্যক্ত করবেন, এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প যেভাবে মেকে আমন্ত্রণ জানিয়েছেন, তা অনেক টুইটার ব্যবহারকারীর মতে, একজন বন্ধুকে আমন্ত্রণ জানানোর মতো হয়ে গেছে, রাষ্ট্রীয় আমন্ত্রণ নয়। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে ১০ মিনিটের ফোনালাপ হয়। এ ফোনালাপের সরকারি প্রতিলিপিতে ট্রাম্পের এমন আমন্ত্রণ রয়েছে। কথোপকথনে ট্রাম্প বলেন, তিনি ব্রিটেনের রানীর বড় ভক্ত। তিনি রানীকে তার শুভেচ্ছা পৌঁছে দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা