,

প্রথমবারের মতো টিভি পর্দায় শহিদ-মিরা

 

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত দম্পতি শহিদ ও মিরা কাপুর। বিয়ের অনেকদিন পার হলেও এখনো কোনো টিভি অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায়নি তাদের।

shahid1479558693

শোনা যাচ্ছে, প্রথমবারের মতো পাবলিক প্লাটফর্মে একসঙ্গে হাজির হচ্ছেন শহিদ-মিরা। করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ টক শোতে হাজির হবেন শহিদ-মিরা দম্পতি। আর এর মাধ্যমে টিভিতে অভিষেক হবে মিরার। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শহিদ পদ্মাবতী সিনেমার প্রথম শিডিউল শেষ করার পর ডিসেম্বরের মাঝামাঝিতে তাদের পর্বটি প্রচারিত হবে।

বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানিয়েছে, অক্ষয় ও টুইঙ্কেল খান্নার পর করণ এমন এক দম্পতিকে চাইছিলেন যারা একসঙ্গে এর আগে তার অনুষ্ঠানে আসেননি। শহিদ-মিরা এই অনুষ্ঠানে আসার ইচ্ছা পোষণ করেছেন। স্বাভাবিকভাবেই করণ বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

এর আগে শহিদ ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসেছিলেন কারিনা কাপুর, সোনাক্ষী সিনহা এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। মজার বিষয় এদের প্রত্যেকের সঙ্গেই শহিদের প্রেমের গুঞ্জন শোনা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা