,

বিচ্ছেদের কারণ চুমু!

untitled-1বিনোদন ডেস্ক : তৃতীয়বারের মতো বিয়ে করেছিলেন মার্কিন গায়ক ও অভিনয়শিল্পী মার্ক অ্যান্থনি। সেটাও টিকল না। মাত্র দুই বছর সংসার করলেন ভেনেজুয়েলার মডেল শ্যানন ডি লিমার সঙ্গে।

বেশ কিছুদিন যাবৎই অ্যান্থনি আর শ্যাননের বিচ্ছেদ হয় হয় গুজব শোনা যাচ্ছিল। দুজনকে জনসমক্ষে শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল গত আগস্ট মাসে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক কনসার্টে। সেই কনসার্টে একটি দ্বৈত গান পরিবেশন করেন অ্যান্থনি তাঁর সাবেক স্ত্রী জেনিফার লোপেজ। ব্যাপারটা তখনো শুধু গান পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার চটেছেন শ্যানন। কারণ, গত বৃহস্পতিবার রাতে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে এক পুরস্কার প্রদানের সময় অ্যান্থনি ও জেনিফার একে অপরকে ঠোঁটে চুমু খেয়ে বসেন! জনসমক্ষে এমন আচরণ, শ্যানন তো খেপবেনই। এই কাণ্ডের পরপরই অ্যান্থনি আর শ্যাননের বিচ্ছেদের খবর পাওয়া গেল।

যদিও জেনিফার লোপেজের ব্যবস্থাপক বেনি মেডিনা শতভাগ নিশ্চিতভাবে বলছেন যে তাঁদের দুজনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। কিন্তু জেলো আর অ্যান্থনি এখনো তাঁদের সন্তানদের সঠিকভাবে লালনপালন আর ব্যবসার খাতিরে যোগাযোগ যে রাখেন, তা কিন্তু মিথ্যা নয়। এদিকে এহেন কাণ্ডের ঠিক আগমুহূর্তেই সাবেক স্বামীর ভূয়সী প্রশংসা করেন জেনিফার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা