বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পর রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের শেষকৃত্য

philippineআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিনসের প্রাক্তন রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের শেষকৃত্য সম্পন্ন হল ২৭ বছর পর। তাঁকে কবর দেয়া হল মেট্রো মানিলার ন্যাশনাল হিরোজ সিমেট্রিতে।

স্বৈরাচারী শাসক মার্কোসের অন্ত্যেষ্টির সিদ্ধান্তে শুক্রবার সারা দেশে ছড়িয়ে পড়ে প্রতিবাদ বিক্ষোভ। বিরোধীরা এই অন্ত্যেষ্টি বন্ধ করার জন্যে আদালতের দারস্থ হয়েছিল। কিন্তু কড়া নিরাপত্তায় শেষ হল তাঁর অন্তিম কাজ।

দীর্ঘ ২৫ বছর একনায়কত্ব চালিয়েছিলেন রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস। ১৯৮৬ সালে ‘পিপলস পাওয়ার’ বিপ্লবের কারণে ক্ষমতা থেকে সরে যেতে হয় মার্কোসকে। তাঁকে নির্বাসনে পাঠানো হয় হাওয়াইতে। সেখানেই ১৯৮৯ সালে মৃত্যু হয় তাঁর। কিন্তু এতদিন তাঁর অন্ত্যেষ্টি করতে পারেনি পরিবার। তাঁর মৃতদেহ এতবছর রাখা ছিল ফিলিপিনসের উত্তর-পূর্বে অবস্থিত আয়োকস নর্ট-এর একটি মর্গে। দীর্ঘ ৩০ বছর ধরে তাঁর পরিবার লড়াই চালাচ্ছিল কবর দেওয়ার অনুমতি পাওয়ার জন্যে। অবশেষে মেলে সেই অনুমতি।

সেই মতো তাঁর কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় তাগালগের ন্যাশনাল হিরোজ সিমেট্রিতে। ২১টি গান স্যালুট শেষে তাঁকে সমাধিস্ত করা হয়। তবে হিরোজ সিমেট্রিতে সমাধি দেওয়ার জন্যে ক্ষিপ্ত জনতা। তাঁদের দাবি এই সিদ্ধান্ত অন্যায়। মার্কোস কোনওভাবেই নায়ক নয়। তিনি খলনায়ক।সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ