,

ভারতে নোট বাতিলকে কেন্দ্র করে দাঙ্গার আশঙ্কা আদালতের

atm-queues_650x400_51479458680-550x338নোট বাতিলের সিদ্ধান্তের জেরে ফের দ্বিতীয়বারের জন্যে দেশের শীর্ষ আদালতের কড়া সমালোচনার মুখে পড়ল কেন্দ্র। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এইমুহূর্তে নোট বাতিলের জেরে দেশের পরিস্থিতি সঙ্কটজনক। শীর্ষ আদালতের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে, অল্প কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে দাঙ্গা লেগে যাবে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুর শুক্রবার এক জনস্বার্থ মামলার রায়ে দিতে গিয়ে বলেন, হঠাৎ করে ৫০০ ও হাজারের নোট বাতিল করে দেশের আমজনতাকে মারাত্মক সমস্যায় ফেলে দিয়েছে কেন্দ্র। আদালতের প্রশ্ন কেন্দ্রকে, ৫০০ ও হাজারের নোট বাতিল করা হয়েছে, কিন্তু ১০০ টাকার নোট বাজার থেকে কোথায় গেল?
এছাড়া প্রস্তুতি ছাড়া এভাবে নোট বাজার থেকে সরিয়ে নেওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এটিএমগুলোতে পর্যাপ্ত টাকা না থাকায় এবং দীর্ঘ সাতদিন ধরে এই পরিস্থিতি চলায় মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। বহু মানুষ টাকা তুলতে গিয়ে বা ব্যাঙ্কে টানা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। কেন্দ্রকে আদালতের প্রশ্ন এটিএমগুলোতে টাকা রাখার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ কেন আগাম নেওয়া হয়নি। কেন ড্রয়ারগুলোতে শুধু ১০০ টাকার নোট রাখার ব্যবস্থা রয়েছে।প্রসঙ্গত, বর্তমানে টাকার চাহিদার তুলনায় যোগান কম হওয়ায়, খুব তাড়াতাড়ি এটিএমগুলো নগদ শূন্য হয়ে যাচ্ছে।
দিনকয়েক আগে আরও একবার শীর্ষ আদালতের সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্র। তখন আদালতের তরফে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক হোক বা কার্পেট বম্বিং, কেন্দ্রের এই সিদ্ধান্তে হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে। তখন কেন্দ্রের তরফে জানানো হয় মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে তারা সমস্ত জরুরি পদক্ষেপ তৎপরতার সঙ্গে গ্রহণ করেছে। কিন্তু এরমধ্যেই কেন্দ্র হঠাৎ করে নির্দেশিকা জারি করে ব্যাঙ্ক থেকে টাকা বদলের উর্ধ্বসীমা সাড়ে চার হাজার থেকে কমিয়ে দুহাজার করে দেয়। এইমুহূর্তে এধরনের পদক্ষেপ কেন, সমস্যাটা কী, টাকা ছাপানোর? প্রশ্ন আদালতের।

 

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা