,

লাদেন সমর্থক জাকির নায়েক!‌

naikআন্তর্জাতিক ডেস্ক : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় দাবি করেছে, নিহত আল কায়েদা জঙ্গী ওসামা বিন লাদেনের সমর্থক ছিলেন ‘বিতর্কিত’ ইসলামি ধর্ম প্রচারক জাকির নায়েক। লাদেনের মতো তিনিও মুসলিমদের সন্ত্রাসবাদের আওতায় আনতে চেয়েছিলেন।

বেআইনি কাজকর্মের অভিযোগ এনে এরইমধ্যে জাকির নায়েকের সংস্থা ‘‌ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’‌কে নিষিদ্ধ করা হয়েছে। তার দু’‌দিন পর বিবৃতি দিয়ে জাকিরকে লাদেন সমর্থক বলে দাবি করেছে ভারত সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তে নেমে বহু তথ্য হাতে পেয়েছে কেন্দ্র সরকার। ভাষণ দিতে গিয়ে প্রায়শই আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। নাশকতামূলক কাজকর্মেও তার যথেষ্ট সমর্থন ছিল। ওসামা বিন লাদেনের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীর প্রশংসা করতে দেখা গিয়েছে তাকে। মুসলিমদের সন্ত্রাসবাদের আওতায় নিয়ে আসাই উদ্দেশ্য ছিল। উস্কানিমূলক মন্তব্য করে মুসলিম যুবকদের কাজে লাগিয়ে দেশ-বিদেশে সন্ত্রাস হামলা ঘটাতে চেয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুধীর কুমার সাক্সেনা বলেন, জাকির নায়েকের মদদেই অনেক ভারতীয় নাশকতামূলক কাজে যোগ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা