,

বলিউড ছেড়ে পাইলট হলেন যে অভিনেত্রী!

বিনোদন ডেস্ক :গুল পানাগ, ১৯৯৯ সালের মিস ইন্ডিয়া। এরপর দীর্ঘ মডেলিং ক্যারিয়ার। ‘ইন্টারন্যাশনালি নোন পার্সোনালিটি’ই শুধু নয়, টেলিভিশন থেকে শুরু করে, মঞ্চ, তারপর বলিউডেও নিজের অভিনয় প্রতিভা দিয়ে মন জয় করেছে সকলের। কিন্তু বেশ কিছুদিন হলো বলিউডে পাওয়া যাচ্ছে না তাকে। এ নিয়ে বলি পাড়ায় ফিসফিসানিও চলছিল।

11_8

কারণ, অতীতে এবং বর্তমানে বহু দক্ষ অভিনেতা-অভিনেত্রী কাজ না পেয়ে হতাশায় বলিউড থেকে পালিয়েছেন। কিন্তু, গুল পানাগ সহজে পালিয়ে যাওয়ার পাত্রী নন। তার স্বপ্নই ছিল পাইলট হওয়া। তাই বলিউড ছেড়ে সোজাপাইলট হয়ে গেলেন এই নামী অভিনেত্রী!

জীবনে বাঁধা একদমই পছন্দ করেন না পঞ্জাবের এই মেয়ে। নির্দিষ্ট গণ্ডীর বাইরে বেরিয়ে সবসময়ে জীবনের স্বাদ নেয়াটা তার স্বভাব। সে কারণে, মেধাবী ছাত্রী হয়েও অনায়াসে ঢুকে পড়তে পারেন ফ্যাশান ওয়ার্ল্ডের দুনিয়ায়। আবার সেখান থেকে নেমে পড়তে পারেন মঞ্চ অভিনয়ের চৌহদ্দিতে, বা পেন হাতেও গর্জে উঠতে পারে তার মন। যেসব লেখনিকে অবহেলা করাটা সত্যিই শক্ত।

এই গুল পানাগ নিজের বিয়েতে হাজির হয়েছিলেন রয়্যাল এনফিল্ড চালিয়ে। স্বভাব-চরিত্রে ‘পাগল’ আখ্যা পাওয়া গুল এখন একজন লাইসেন্সধারী প্রাইভেট পাইলট। গত ১০ নভেম্বর এই লাইসেন্স পেয়েছেন গুল। পাইলট প্রশিক্ষণের একাধিক ছবি এই মুহূর্তে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন গুল পানাগ।

ছবিতেই দেখা যাচ্ছে, তাকে পাইলটের পরীক্ষায় পাশ করার পর ব্যাচ পরিয়ে দিচ্ছেন তার স্বামী, তথা প্রশিক্ষক, এয়ারলাইন পাইলট ঋষি আটারি। উচ্ছ্বসিত গুল পানাগ। ছবির ক্যাপশনে গুল লিখেছেন, জীবনে শুধুই পাইলট হতে চেয়েছিলান। আর শেষপর্যন্ত বহু চড়াই-উতরাই পেরিয়ে সেই লক্ষ্যে পৌঁছতে পারলাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে