,

‘সব শরণার্থীকে ফিলিপাইনে পাঠিয়ে দিন’

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তিনি বিশ্বের সব শরণার্থীকে তার দেশে আশ্রয় দেবেন। পশ্চিমারা যেন শরণার্থীদের তার দেশে পাঠিয়ে দেয়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
duterte1479394409
২০১৫ সালে বিশ্বে ১৮ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সহিংসতার কারণে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে শত শত লোক সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এসব শরণার্থীদের আশ্রয় দিতে নারাজ। স্থল সীমান্ত দিয়ে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ইউরোপের অনেক দেশই কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে।

ফিলিপাইনের জনসংখ্যা প্রায় ১০ কোটি। কিন্তু দেশটিতে দারিদ্রতার হার অনেক বেশি।

দুতের্তে বলেন, ‘আমি বলছি, তাদেরকে পাঠিয়ে দিন। আমরা তাদেরকে গ্রহণ করব। আমরা তাদের সবাইকে আশ্রয় দেব। তারাতো মানুষ।’

তবে শরণার্থীরা এলে তাদের আবাসন ও কর্মসংস্থান কিভাবে করা হবে সে ব্যাপারে কিছুই বলেননি তিনি।

দুতের্তে বলেন, তারা সবসময় এখানে আসতে পারবে। আমার দেশ কানায় কানায় পূর্ণ না হওয়া পর্যন্ত তাদেরকে আমি স্বাগত জানাব।’

পশ্চিমাদের সম্পর্কে তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো অনেক মানবাধিকারের কথা বলে। কিন্তু তারা হঠাৎ করেই তাদের মত পাল্টায় এবং না বলে দেয়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে