,

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত নিক্কি!

akkkkআন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার দেখা করবেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নিক্কি হালেই। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দুই বার দায়িত্ব পালন করা এই গভর্নরকে ট্রাম্পের মন্ত্রিসভায় বিবেচনা করা হচ্ছে। এমনকি তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদটিও দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের ‘ট্রানজিশন টিম’ এমনটাই জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, নতুন মন্ত্রিসভায় নিক্কি বিবেচিত হচ্ছেন। তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদটিও ভাবা হচ্ছে।রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের সময় ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে সমর্থন দিয়েছিলেন নিক্কি। তবে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে সমর্থন দেন নিক্কি। নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবেন বলে জানিয়ে ছিলেন তিনি।

তবে ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ জুলিয়ানিকে বিবেচনা করছেন বলেও দেশটিতে গুঞ্জন রটেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা