বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরের পেছনেই কাপড় বদলাতে হয়েছে : কঙ্গনা

a46975d40ff5099fa95a5ea12088513eবিনোদন ডেস্ক : প্রতিকূল পরিবেশে অনেক সময়ই ঝুঁকি নিয়ে বা স্বস্তির বাইরে গিয়ে কাজ করতে হয় তারকাদের। সেগুলো নিয়ে সময়ে-অসময়ে মজা করে গল্পও করেন তারা। তবে অনেক সময় পরিস্থিতি এমনই হয়, সেই ভোগান্তির গল্প বলতে গেলেও আরেক অস্বস্তি, কিংবা অভিজ্ঞতাগুলো আর মনেই রাখতে চান না অনেকে। তবে এসব বিষয় আর যেই হোন না কেন, একটুও পরোয়া করেন না কঙ্গনা রানাউত!

বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবির শুটিংয়ের জন্য অরুণাচল প্রদেশে শুটিং করতে গিয়েছিলেন কঙ্গনা ও ছবির কলাকুশলীরা। পরিস্থিতি সেখানে খুবই প্রতিকূল ছিল। সব সময়ে যেভাবে তারকারা সুবিধা পান, সেসব দূরের কথা, সাধারণ চাহিদা বা প্রয়োজন মেটনোও সেখানে ছিল অকল্পনীয়। এই অভিজ্ঞতা কঙ্গনা অকপটে জানিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়ার টক শো ‘#নো ফিল্টার নেহা’র অতিথি হয়ে।

শুটিংয়ের সময় নিজের বিব্রতকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কঙ্গনা জানান ‘রেঙ্গুন’ অভিজ্ঞতার কথা। এর আগে, ‘কুইন’ ছবির শুটিংয়ে মাঝেমধ্যে ইউরোপের কিছু ক্যাফের মধ্যে পোশাক বদলাতে হয়েছে কঙ্গনাকে। তবে ‘রেঙ্গুন’ অভিজ্ঞতা ছাড়িয়ে গেছে সবকিছুকে।

এই অভিজ্ঞতার কথা কঙ্গনা বলেন এভাবে, ‘এ রকম হতেই পারে। যখন স্বস্তির পরিসর থেকে আপনার বাইরে যেতে হবে, বিষয়টা একটু কঠিন মনে হয়। তবে এসব জায়গায় আপনি কত বড় তারকা, তাতে কিছুই যায় আসে না। আমরা অরুণাচলের দুর্গম অঞ্চলে শুটিং করেছি। ওখানে কোনো গ্রাম নেই, বসার জন্য কোনো ঘর নেই। পাথরের পেছনেই কাপড় বদলাতে হয়েছে। এমনকি প্রাকৃতিক কাজও!’

তবে এমন পরিস্থিতিতে সহকর্মীদের থেকে সহায়তা পেয়েছেন কঙ্গনা। ‘আমার সহকর্মীরা দূর থেকে জায়গাটা ঘিরে রেখেছে। সেখানে শহিদও ছিল (শহিদ কাপুর)। ওখানে তো কিছুই ছিল না, কাজেই উপায় তো আর নেই’, বলেন তিনি।

বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘রেঙ্গুন’ ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন শহিদ কাপুর এবং সাইফ আলী খান। চলতি বছরের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে গিয়ে ঠেকেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ