,

শতাধিক মুসলিমকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী

myenmer

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার রাখাইনে আরো ৬৯ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার কথা স্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এ নিয়ে গত ৫ দিনে বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এ প্রদেশে শতাধিক রোহিঙ্গা মুসলিম প্রাণ হারাল ।

নিহতদেরকে তারা সহিংস হামলাকারী বলে বর্ণনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছে, রাখাইন প্রদেশে সম্প্রতি শুরু হওয়া বিদ্রোহ দমনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

অবশ্য সেখানকার রোহিঙ্গা সূত্রগুলো বলছে, সেনাবাহিনী সেখানে বেসামরিক অধিবাসীদেরকে হত্যার পাশাপাশি ধর্ষণও করেছে এবং গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে দিয়েছে।

গত ৯ই অক্টোবর রাখাইনে সীমান্ত চৌকিতে হামলার জের ধরে মিয়নমার সেনাবাহিনীর এই অভিযান শুরু হয়েছে। ওই এলাকায় সেনাবাহিনী হেলিকপ্টার গানশিপও ব্যবহার করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মিয়ানমারে রোহিঙ্গাদের সরকারি স্বীকৃতি নেই এবং এএফপির প্রতিবেদনে মিয়ানমারের সেনাপ্রধানের যে বিবৃতি ছাপা হয়েছে, সেখানে নিহত রোহিঙ্গাদের ‘বাঙ্গালি’ বলে বর্ণনা করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) এ বিষয়ক একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় মিয়নামার সেনাবাহিনীর পক্ষ থেকে, যেখানে তিনি ২৩৪ জনকে গ্রেপ্তারের কথাও উল্লেখ করেছেন। অভিযানে এক জন কমান্ডিং অফিসারসহ ৭ জন সৈন্য এবং ১০ জন পুলিশ কর্মকর্তা নিহত হবার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, রাখাইনের এই অভিযান নিয়ে শুরু থেকেই কঠোর গোপনীয়তা বজায় রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এ ছাড়া ওই এলাকায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের অভিযোগ অস্বীকার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এমনকি রাখাইন এলাকায় এখন যেসব তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তাকে মিথ্যে, ভিত্তিহীন এবং অতিরঞ্জিত বলেও বর্ণনা করছে তারা।

সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা