,

ব্যাংকের লাইনে মোদির মা

 

আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে চলছে নোট ভোগান্তি। ব্যাংক আর এটিএম বুথগুলোর সামনে এঁকেবেঁকে চলে গেছে লম্বা লাইন। ভোর ৬টা থেকে লাইন দিচ্ছেন মানুষ। সন্ধ্যা ৬টা, এমনকি রাত ৮টার সময়েও মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
modi1479228425
ভোগান্তির জেরে মানুষের মধ্যে দেখা দিচ্ছে অসন্তোষ। দানা বাঁধছে ক্ষোভ। রুপি বদলানোর এই বিড়ম্বনা থেকে বাদ যাননি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা। ব্যাংকে নোট বদলের লাইনে দাঁড়ালেন মোদির মা হীরাবেনও।

ভারতের প্রধানমন্ত্রীর মা হওয়া সত্ত্বেও বাড়তি কোনো সুবিধা পাননি তিনি। ৯৫ বছর বয়সী হীরাবেন সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়েই পুরোনো রুপি বদলে নিয়েছেন।

মঙ্গলবার সকালে গুজরাটের আহমেদাবাদের গান্ধীনগরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এক শাখায় হুইলচেয়ারে বসে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়ান হীরাবেন। এরপর তিনি সাড়ে চার হাজার রুপির পরিবর্তন করেন। ব্যাংক-কর্মীরা তার হাতে খুচরা নোট তুলে দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা