,

এবার চীনে ভাইরাল হল ট্রাম্পের নাতনি!

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি এরাবেলা কুশনের পাঠ করা একটি কবিতার ভিভিও এখন ভাইরাল। আর এই ভিডিওটি চীনের সঙ্গে দীর্ঘদিনের খারাপ সম্পর্ক ঘোচাতে যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা করছেন অনেকেই। খবর সিএনএন এর।

erabela

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এরাবেলা কুশন চীনের লাল গাউন পরে টেবিলের ওপর দাঁড়িয়ে মান্দারিন ভাষায় কবিতা পড়ছে। তাতে চীনের ঐহিত্য লুণ্ঠন এবং বানরের ছবি দেখা যাচ্ছে, যা শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। ট্রাম্পের মেয়ে ইভাংকার পাঁচ বছরের ওই শিশুর চীনা ভাষার প্রতি খুব আগ্রহ। তিনি চীনের এক গৃহকর্মীর মাধ্যমেই এই ভাষা রপ্ত করেছেন। এই ভিডিওটিকে এখন দেখা হচ্ছে ট্রাম্পের একটি কূটনৈতিক বিজয় হিসেবে।

ট্রাম্পের মেয়ে ইভাংকা সাউথ চায়না মোর্নিং পোস্টকে বলেন, ‘তার মেয়ে চীনের গৃহকর্মীর মাধ্যমে মান্দারিন ভাষা শিখছে। সে সুন্দর করে চিড়িয়াখানার প্রাণীদের নামও চীনা ভাষায় বলতে পারে।’ পাঁচ বছরের ওই শিশুটি চীনা ভাষা আরো ভালো করে শিখছে বলেও জানান তিনি

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো ব্যবহারকারী আনান কিউমাও বলেন, ‘ট্রাম্পের পরিবারের সবাই বুদ্ধিমান এবং তারা একে অপরের কাছে প্রশংসনীয়। ভিডিওটির মাধ্যমে বোঝা যাচ্ছে তার পরিবার খুব শিক্ষিত।’

অপর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ট্রাম্প আরো বেশি চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পছন্দ করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা