,

মোদির বিরুদ্ধে ২৫ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ!

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এমনকি এই যুদ্ধে তিনি তার নিজের প্রাণ হারানোরও আশংকা প্রকাশ করেছেন। অথচ তিনি কিনা গুজরাটের মুখ্যমন্ত্রী থকাকালে আদিত্য বিরলা গ্রুপের কাছ থেকে ২৫ কোটি রুপি ঘুষ নেন। খবর এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর।

gggg

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল নিয়ে হুলস্থূল কাণ্ডের পর মঙ্গলবার দিল্লিতে একদিনের বিশেষ সংসদ অধিবেশন ডাকা হয়। অধিবেশনে অংশ নিয়ে আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমুন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নরেন্দ্র মোদির বিরুদ্ধে এ ঘুষ নেয়ার অভিযোগ করেন। এ সময় তিনি নোট বাতিলের কড়া সমালোচনা করে মোদিকে ‘কর্পোরেটদের বন্ধু’ বলেও আখ্যায়িত করেন।

কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে বলেই বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে কখনও অভিযানে যায় না আয়কর বিভাগ। শুধু দুর্নীতি তাড়ানোর নামে গরিবদের ভোগান্তি বাড়ানো হচ্ছে।’

এরপরই তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, ২০১৩ সালের ১৫ অক্টোবর আদিত্য বিরলা গ্রুপের কাছ থেকে ঘুষ নেন। আয়কর বিভাগ সে সময়ে আদিত্য বিরলা গ্রুপের প্রেসিডেন্ট সুবেন্দু অমিতাভের বাসায় অভিযান চালায়। তারা সেখান থেকে ব্লাকবেরি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার বরে তাতে তল্লাশি করে। এ সময় ল্যাপটপে ২০১২ সালের ১৬ নভেম্বর এন্ট্রি করা গুজরাটের মুখ্যমন্ত্রীকে ঘুষ দেয়ার তথ্য পান।’

কেজরিওয়াল আরও বলেন, ‘এটিই স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ঘটনা যে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নাম কালো টাকা লেনদেনে জড়িয়েছে।’

এ সময় তিনি নোট বাতিলে গরিবের দুর্ভোগ এড়াতে সরাসরি রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জির হস্তক্ষেপও কামনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে