বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা অবস্থায়ও অ্যাওয়ার্ড ফাংশনে করিনা

image-2বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন নবাব-ঘরণী। আর প্রেগন্যান্সির প্রতিটি মুহূর্তকে দারুণ উপভোগ করছেন কারিনা কাপূর খান। কিছু দিন আগেই একটি ফ্যাশন শো’য়ে রাজকীয় সাজে বেবি বাম্প নিয়ে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন করিনা। শুধু তাই নয়, সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য হাবি সইফের সঙ্গে ফোটোশুটেও সকলের নজর কেড়েছিলেন হবু মম। এ বার অ্যাওয়ার্ড ফাংশনেও রেড হট অবতারে অনবদ্য কারিনা।

যেভাবে একের পর এক নিত্য নতুন পোশাকে সকলকে চমকে দিচ্ছেন তিনি তাতে ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেগন্যান্সি ফ্যাশনে নতুন ট্রেন্ড তৈরি করতে চলছেন বেগম কারিনা।

একটি আন্তর্জাতিক প্রসাধনী কোম্পানির অ্যাওয়ার্ড ফাংশনে হট লুকে ধরা দিলেন বেবো। এ কোম্পানির গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডে লাল গোলাপের মতোই সেজেছিলেন মম-টু-বি কারিনা।

পরেছিলেন অফ-শোল্ডার হট রেড কেপ গাউন। সম্ভবত আগামী মাসেই সন্তানের জন্ম দেবেন কারিনা কাপূর খান। কিন্তু এমন সুন্দর করে সাজতে ঠিক কতটা সময় নিয়েছিলেন বেবো? হোস্ট কর্ণ কুন্দ্রার প্রশ্নের উত্তরে নিজেই জানালেন, মাত্র আধ ঘণ্টায় নাকি রেডি হয়েছেন তিনি। শুধু তাই নয়, এ বিষয়ে তাঁকে যে কেউ হারাতে পারবে না এমন চ্যালেঞ্জও নিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ