,

মিয়ানমারে ৬৯ জনকে হত্যার কথা স্বীকার সেনাবাহিনীর

myanmar_armyনিউজ ডেস্ক : বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে ৯ অক্টোবর থেকে চলা নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৬৯জন রোহিঙ্গ মুসলমান নিহত হয়েছেন এবং ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার মিয়ানমারের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে বলে সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউলাইট অব মিয়ানমার ডেইলির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ানমারের সেনাবাহিনীর ‘প্রকৃত সংবাদতথ্য টিম’ নিহতদের পরিচয় উল্লেখ না করে তাদের ‘সহিংস হামলাকারী’ হিসেবে উল্লেখ করেছে।

টিমের ভাষ্যমতে, গত ৯ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত চলা লড়াইয়ে সহিংস হামলাকারীদের মধ্যে ৬৯ জন নিহত এবং ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১০ পুলিশ সদস্যসহ ১৭ নিরাপত্তাকর্মী নিহত হয়ছে।

গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় তিনটি সীমান্ত চৌকিতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ঘটনার পর থেকে রাখাইন প্রদেশে উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে ১১ লাখ রোহিঙ্গা মুসলমান বসবাস করছে। তাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে নিপীড়ন করে আসছে মিয়ানমার কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা