,

ভারতের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক থাকবে : মোদি

image-7705আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নব নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কই রয়েছে ভারতের, বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এও জানান, আগামী দিনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী।

মোদি বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকারও সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী হবে।

লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। সেই আলোচনাতেই উঠে আসে ট্রাম্প প্রসঙ্গ।

মোদি জানান, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তাতে কোনও নাটকীয় পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রার্থী ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই নানা মহলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো শুরু থেকেই ট্রাম্পের জয়ে তারা উদ্বিগ্ন নন বলে জানিয়ে এসেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা