,

সাহায্য করতে গিয়ে বৃদ্ধার গালি খেলেন প্রিয়াঙ্কা! (ভিডিও)

1477822271বিনোদন ডেস্ক : তাও প্রায় বছরখানেক আগের কথা। তখন মাত্র হলিউডে কাজ করা শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিখ্যাত হচ্ছেন, সাক্ষাৎকারে বলছেন তার নানা হলিউড অভিজ্ঞতার কথা। সেই রকমই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি হলিউডে বর্ণবিদ্বেষেরও শিকার হয়েছিলেন।

তার পর যদিও ছবিটা বদলে গেল একটু একটু করে। তুমুল জনপ্রিয়তা অর্জন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই বলে এক ভারতীয়র কৃতিত্বে বেশ কিছু মার্কিন নাগরিকের যে গাত্রদাহ হল না, তা নয়। এই তো কিছু দিন আগেই এক টক শো-তে ছোট করার চেষ্টা চালানো হয়েছিল নায়িকাকে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি হলিউডে আসার আগে থেকেই ইংরেজি বলতে পারতেন কি না!

সে সব পেরিয়ে এসে এবার এক বৃদ্ধার গালাগালির মুখে পড়লেন প্রিয়াঙ্কা। দোষের মধ্যে তিনি শুধু ওই বৃদ্ধাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনাটার কথা জানিয়েছেন নায়িকা।

একবার যাতায়াতের পথে বিমানবন্দরে প্রিয়াঙ্কা দেখেন বেশ কিছু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধা। প্রিয়াঙ্কা তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান। জানতে চান, তিনি একটা-দুটো ব্যাগ বয়ে দেবেন কি না! আর তাতেই আত্মসম্মানে আঘাত লাগে বৃদ্ধার! তিনি বেশ কড়া করেই বকে দেন নায়িকাকে। এও জানিয়ে দেন, বয়স হয়েছে বলেই যে তাকে যুবতীর সাহায্য নিতে হবে, তার কোন মানে নেই!

প্রিয়াঙ্কার নিজের মুখ থেকেই শুনে নিতে পারেন ব্যাপারটা! নিচের ভিডিওতে দেখুন, কেমন অপ্রস্তুত হয়েছেন নায়িকা-

https://www.youtube.com/watch?v=JLP6GmGiQS0&feature=player_embedded

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা