,

সানি লিওনকে শিক্ষক দিলেন আমির খান

2016_5image_-copyবিনোদন ডেস্ক : আমির খান ও সানি লিওনআমির খানের সঙ্গে সানির সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। বন্ধুত্বের প্রমাণস্বরূপ গত দেওয়ালিতে আমিরের বাড়িতে দেখাও গেছে সানি লিওনকে। এবার সানির অভিনয় দক্ষতা বাড়াতে শিক্ষক দিলেন মি. পার্কফেকশনিস্ট আমির খান।

পর্দায় একসঙ্গে না দেখা গেলেও পর্দার বাইরে আমির-সানি রসায়ন বেশ জনপ্রিয়। আমির খানের ছবির সেটে উপস্থিত হওয়া থেকে শুরু করে দেওয়ালিতে আমিরের বাড়ির পার্টিতে অংশগ্রহণ, কোথায় নেই সানি? এবার আমির খান সানি লিওনকে দিলেন অভিনয় শিক্ষক। শিক্ষকের নাম প্রকাশ ভরদ্বাজ। প্রতিদিন ভোরে শিক্ষকের সঙ্গে অভিনয় শিখতেই সময় কাটে সানির। সানি বলেন, ‘আমার সকালের বেশির ভাগ সময়ই কাটে অভিনয় শিক্ষকের সঙ্গে।’

প্রকাশ ভরদ্বাজ ২০০৬ সালের ‘রং দে বাসন্তি’ সিনেমা থেকে আমির খানের সঙ্গে কাজ করছেন। তিনি আমিরকে ‘দঙ্গল’ ছবির জন্য হরিয়ানি উচ্চারণ শিখিয়েছেন। ছবিটি আগামী মাসে মুক্তি পাবে। প্রকাশ বলেন, ‘আমি ক্যাটরিনা কাইফ, প্রীতি জিনতাসহ আরও অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছি। আমি মঞ্চ থেকে এসেছি। এটা কোনো ব্যাপারই না যে কোন শিক্ষার্থী কোথা থেকে এল।’

সানি লিওনকে শেষ দেখা গেছে ‘বেঈমান লাভ’ ছবিতে। তাছাড়া এ বছর কয়েকটি ছবিতে তিনি অতিথি চরিত্রেও কাজ করেছেন। শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ছবির একটি গানে তাঁকে দেখা যাবে। এনডিটিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে