,

একই ফ্রেমে দুই মৌ

mouবিনোদন প্রতিবেদক : দুজনই একই ভুবনের বাসিন্দা। মানে একজন সাদিয়া ইসলাম মৌ, আর অন্যজন তাহমিনা সুলতানা মৌ। এ দুই তারকা টিভি এরিনার জনপ্রিয় মুখ। গত ১২ নভেম্বর রাতে একটি অনুষ্ঠানে দেখা হয় দুজনার। একে অন্যকে দেখে দারুণ মুগ্ধতায় পরস্পর কাছে আসেন। আলোকচিত্রী মহসীন আহমেদ কাওছারের ক্যামেরায় বন্দী হন তারা। তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘মৌ আপুর সঙ্গে জীবনে একটি কাজই করার সুযোগ হয়েছিলো আমার। কিন্তু সেটি তেমন কোনো উল্লেখযোগ্য কাজ নয়। যদি ভালো কোনো কাজ করার সুযোগ পেতাম, তবে সেটা আমার জন্য সৌভাগ্যের হতো।’ প্রত্যুত্তরে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘ভাগ্যে থাকলে সামনে হয়তো হয়ে যেতেও পারে।’ এদিকে গেলো ঈদের পর সাদিয়া ইসলাম মৌ কোনো নাটক-টেলিফিল্মে কাজ করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাচ নিয়ে একটু ব্যস্ততা আছে। তাই অভিনয়ে সময় দিতে পারছি না। ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই কাজ করবো।’ তাহমিনা সুলতানা মৌ অভিনীত সালাহউদ্দিন লাভলু পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘সোনার পাখি রূপার পাখি’ গত ১২ নভেম্বর থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে। প্রতি শনি ও রবিবার রাত ৭টার সংবাদের পর এটি প্রচার হচ্ছে। এতে মৌ’র বিপরীতে অভিনয় করছেন আরফান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা