বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখকে নিয়ে এ কি বললেন আনুশকা?

sahrukh-anushkaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিনেত্রীদের ভিতরের খবর তুলে ধরতে বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল জনপ্রিয় টেলিভিশন টক শো ‘ইয়ারোঁ কি বারাত’। এই শো-তে মূলত তারকাদের বিভিন্ন না-জানা কথা তাঁদের মুখ থেকেই বের করে আনা হয়। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে বলিউড তারকাদের বন্ধু কে তাও তুলে ধরা হয়।

শাহরুখ খান, করণ জোহর এবং ফারহা খানকেও এই শো-এ নিয়ে আসার কথা হয়েছিল। শাহরুখ নিজে ভীষণ ভাবে চেয়েছিলেন তাঁর তিনটি ছবির সহ-অভিনেত্রী আনুশকা শর্মাও যাতে এই শো-তে আসতে পারে। আর সকলেই জানেন যে, আনুশকা তাঁর কেরিয়ারে পা রেখেছিলেন শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’ ছবিতে।

পরিচালক করণ জোহর বলেছিলেন, ‘রব নে বনা দি জোড়ি’ ছবির শ্যুটিং চলাকালীন আনুশকা করণকে জানিয়েছিলেন যে, শাহরুখ নাকি ভাল অভিনেতা নন। যদিও একথা অস্বীকার করেছেন আনুশকা।

বিষয়টি শাহরুখ খুবই হাল্কাভাবে নেন এবং বলেন যে, আনুশকার বরাবরই নিজস্ব বক্তব্য রয়েছে। বন্ধুত্ব বাড়ানোর জন্য গসিপ করা আনুশকা একেবারেই পছন্দ করেন না। এবং তিনি নাকি খুবই খোলা মনের। কাজের কথা হোক বা পরিবারের কথা, সবকিছু নিয়েই খোলা মনে আলোচনা করেন
কিডনিতে আনুশকার নাম লিখলেন ভক্ত! জবাবে অভাবনীয় পদক্ষেপ এই অভিনেত্রীর।

শো-এ প্রশ্ন করা হয় যে, কিং খান ও আনুশকা একে অপরকে কী উপদেশ দিতে চান। এর উত্তরে আনুশকা, শাহরুখকে বলেন একটু সাবধানে হাঁটাচলা করতে, কারণ তিনি নাকি প্রায়শই পড়ে যান এবং চোট পান।

অপরদিকে, শাহরুখ আনুশকাকে বলেন, তিনি যেন আরও একটু সময়সচেতন (পাংচুয়াল) হন। এইরকমই নানারকম মজার কথাই চলতে থাকে অনুষ্ঠানে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ